২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে সাংবাদিক সবুজ শর্মার বাড়িঘরে হামলা, ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ১১:৪৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখিল এলাকায় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা জোর পূর্বক সাংবাদিকের গাছের আম লুট করে নিয়ে যায়। তারা সাংবাদিকের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী সাংবাদিকের নাম সবুজ শর্মা শাকিল। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল বলেন, শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান রবিনের নাম ভাঙ্গিয়ে কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে। এ সময় তারা সবুজের ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দিলে সন্ত্রাসীরা তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার উপর হামলা চালায়। এর আগে তার বাড়ির দুটি গাছের আম সব কেড়ে নিয়ে যায়।

জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান রবিন বলেন, সন্ত্রাসীরা কেন তার নাম ভাঙ্গিয়ে হামলা করেছে তা তার জানা নেই। তিনি এ হামলার সঙ্গে কোন ভাবে সম্পৃক্ত নন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা পক্ষ থেকে মামলার দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন