২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ মে ২০২২ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪৩ হিজরি

রাউজানে আবর্জনার বিনিময়ে অটো রিক্সা চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ মে, ২০২২ । ১:৩৪ দুপুর

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে, রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায়, রাউজান পৌরসভার পক্ষ থেকে ৩০ই এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মাঠে অপচনশীল আবর্জনার বিনিময়ে অটো রিক্সা চালকদের মাঝে ঈদ উপহার ও মুন্সিরঘাটা শাহ লতিফ অটো রিক্সা চালক সমিতির উদ্যাগে চালকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাবেদুর রহিম জাবেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, যুবলীগ নেতা ওয়াহেদ বাবলু, মোঃ সাবরিয়াত, মিজানুর রহমান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন