২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ মে ২০২২ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪৩ হিজরি

৩৪ সিনেমা হলে চলবে ‘শান’

৩৪ সিনেমা হলে চলবে ‘শান’
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ মে, ২০২২ । ১:৫২ দুপুর

এবারের ঈদুল ফিতরে দেশের শীর্ষস্থানীয় ৩৪ সিনেমা হলে মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে। হল সংখ্যাটা এখন ৩৪। এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অকুণ্ঠ পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি, সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।’

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

ঈদে যেসব সিনেমা হলে ‘শান’ চলবে

সিয়াম আহমেদ বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।’

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন