২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মে ২০২২ www.24ghonta.news১৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১ শাওয়াল ১৪৪৩ হিজরি

করোনায় শনাক্ত-মৃত্যু নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মে, ২০২২ । ১২:৪৬ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারাও যায়নি।

আজ ২ মে, সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন