২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মে ২০২২ www.24ghonta.news১৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১ শাওয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম বাকলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মে, ২০২২ । ৩:১২ বিকাল

পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের বাকলিয়ায় রাতে বাসা থেকে ডেকে নিয়ে ইমন নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নদীর পাড়ে স্লুইচ গেইটের কাছে ইমনের সাথে মারামারির ঘটনা ঘটে আসিফ ও রিয়াদের। সে বিরোধের জেরে রোববার বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। ইমন (২৬) বজ্রঘোনা এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক জানান, আহত অবস্থায় ইমন ও আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পেয়ে চিকিৎসাধীন আসিফকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ পাহারায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ইমন গরু পালন করতেন। গরু কেনার কথা বলে রাতে তাকে বাসা থেকে ডেকে বের করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন