২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মে ২০২২ www.24ghonta.news২১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৩ শাওয়াল ১৪৪৩ হিজরি

বিক্রি হচ্ছে ৭ ও ৮ মে’র ট্রেনের অগ্রিম টিকিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মে, ২০২২ । ১১:৪৬ সকাল

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য ঈদ শেষে ফিরতি টিকিটের জন্য খুব বেশি লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়ে ছিল।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন