২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ মে ২০২২ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২ । ৩:৫১ বিকাল

মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মুমিন উল্ল্যাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী রঞ্জুন জামানের ছেলে।

জানা গেছে, নিহত মুমিন উল্ল্যাহ চা খাওয়ার জন্য মিঠাছড়া বাজার আসলে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাড়া মেলেনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন