২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ মে ২০২২ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে ত্রিলোকেশ মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২ । ৫:০৫ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ভোলাপুকুর পাড়ে ত্রিলোকেশ মহাশ্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ৭টায় তিনি এ ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে শ্রীমদ্ভগদ্ গীতা পাঠ, ভোগ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম।

আনন্দ মোহন দত্তের সভাপতিত্বে ও সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শ্রীমৎ স্বামী নির্বানানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও এড. মুকুল তালুকদার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন