২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ মে ২০২২ www.24ghonta.news২৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে

চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২ । ৬:২৭ সন্ধ্যা

সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনো দেশ থেকে যাওয়া মুসল্লিদের জন্য ওমরাহ পালন করার শেষ তারিখ ৩১মে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমোতি দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নির্ধরিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

করোনার কারণে গত দুই বছর বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। গত বছর কেবল মাত্র সৌদিতে বসবাসকারী ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান।

এ বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন