২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মে ২০২২ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪৩ হিজরি

কধুরখীল স্কুলের প্রাক্তন শিক্ষক মাওলানা নূর মোহম্মদ আলকাদেরীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০২২ । ১:২০ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা নূর মোহম্মদ আলকাদেরী (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। শুক্রবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৮টার সময় তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী আকুবদন্ডী গ্রামের হযরত শাহসূফি মাওলানা আবদুল মান্নান শাহ (রহ.) এর কনিষ্ট পুত্র।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী ২০০৭ সালে অবসরে যান। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অত্যন্ত আপনজন ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের সকলেই শোকাহত।

তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরসহ ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন