২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মে ২০২২ www.24ghonta.news২৪ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪৩ হিজরি

‘কেজিএফ’ অভিনেতা মোহন মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০২২ । ৫:৪৩ সন্ধ্যা

‘কেজিএফ’খ্যাত অভিনেতা ও কমেডিয়ান মোহন জুনেজা মারা গেছেন। আজ শনিবার সকালে ৫৪ বছর বয়সে তিনি মারা যান।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মোহন জুনেজা দীর্ঘদিন ধরে নানান অসুস্থতায় ভুগছিলেন। আজ সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক দশকের বেশি সময় কমেডিয়ান হিসেবে মোহন বহু ভাষার সিনেমায় কাজ করেছেন। ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোহন সুপারহিট ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ ও ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় অভিনয় করেছেন।

দর্শন, উপেন্দ্র, পুনীত রাজকুমার, অম্বরিশ, শিবারাজকুমারসহ কন্নড় ইন্ডাস্ট্রির অনেক প্রভাবশালী তারকার সঙ্গে কাজ করেছেন মোহন জুনেজা।

মোহন জুনেজা বেঙ্গালুরুর তুমকুরে লেখাপড়া করেছেন। সেখানেই স্থায়ী হয়েছিলেন। আজ তাঁর শেষকৃত্য হবে। মোহনের মৃত্যুতে কন্নড় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন