২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ মে ২০২২ www.24ghonta.news২৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪৩ হিজরি

ভূজপুরে ব্যবসায়ীর বাড়িতে থেকে আড়াই হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ মে, ২০২২ । ১২:২৫ দুপুর

ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে ওই ব্যবসায়ীকে মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

গত রাতে গোপন সূত্রের ভিত্তিতে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আলমগীর।

এসময় দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেনও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ভোগ্য পণ্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন