২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মে ২০২২ www.24ghonta.news২৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৮ শাওয়াল ১৪৪৩ হিজরি

ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মে, ২০২২ । ১:৩৩ দুপুর

ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়াহিদুরজ্জামান তানবির (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।রবিবার দুপুরে ২১নং খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তানবির ওই এলাকার ছিদ্দিক মাষ্টার বাড়ীর তৌহিদুজ্জামানের পুত্র৷

জানা যায়, রবিবার দুপুরে তানবির পুরাতন ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে। এ সময় তাঁর বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়া অবস্থায় হাতে প্লাস ও বৈদ্যুতিক তার দেখে সুইচ বন্ধ করে। সাথে সাথে পরিবারের সবাই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিষযটি নিশ্চিত করেছেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন