২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মে ২০২২ www.24ghonta.news২৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৮ শাওয়াল ১৪৪৩ হিজরি

পাহাড়তলীতে দোকানির গোডাউনে মিললো ১৫ হাজার লিটার সয়াবিন!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মে, ২০২২ । ৬:২১ সন্ধ্যা

নগরের পাহাড়তলীতে তিনটি গোডাউন থেকে এবার ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গোডাউনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ মে) দুপুরে পাহাড়তলী বাজারের বাজারের সিরাজ স্টোরের মালিকাধীন ওই তিনটি গোডাউনে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।

তিনি আরো বলেন, এছাড়া দোকানটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকরা তেলগুলো আমাদের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ওই ব্যবসায়ী।

এর আগে রোববার ষোলশহরে কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫০ বোতল সয়াবিন তেল জব্দ করেছিল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন