প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে সারাদেশে নতুন করে কারো মৃত্যুর খবর জানা যায়নি।এনিয়ে টানা ২০ দিন মৃত্যুহীন দিন অতিক্রম করলো বাংলাদেশ। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত থাকল।তবে নতুন করে আরো ২৬ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জনে।আজ মঙ্গলবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে ৭ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে ২৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। পরীক্ষার বিপরীতে যা শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি।তাছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২ । ৭:৩১ রাত