২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৩০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ । ৬:৫১ সন্ধ্যা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই মুদির দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পন্য জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী অফিসার জোবায়ের আহমদ বলেন, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, ভোজ্য তেল, ও বিস্কিট বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন