২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ মে ২০২২ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৩ শাওয়াল ১৪৪৩ হিজরি

বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৮ জন নিহত

বাস-প্রাইভেটকার, সংঘর্ষে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মে, ২০২২ । ৩:৩৫ বিকাল

বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৮ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজারের মহাসড়কে এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়‌তে পা‌রে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

জানা গেছে, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। আহত হন আরও অনেকে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন