২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ মে ২০২২ www.24ghonta.news১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৪ শাওয়াল ১৪৪৩ হিজরি

দেশে ২৪ ঘন্টায় আরো ৩৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৬:০৫ সন্ধ্যা

সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ নিয়ে টানা ২৫টি মৃত্যুহীন দিন দেখল দেশবাসী। দেশে মোট মারা যাওয়ার সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত থাকল।

আজ রবিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন