২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ মে ২০২২ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ মে, ২০২২ । ৭:২৬ রাত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ মে) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

১. তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন।

২. তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

৩. বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।

৪. তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।

৫. বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন।

৬. সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন