২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪১ হিজরি

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ । ১১:৩০ সকাল

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে হাইকোর্ট গেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী এবং রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা জানিয়েছেন, জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে যাচ্ছিলেন খায়রুল কবির খোকন। আদালতের ফটকের সামনে থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন