২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ মে ২০২২ www.24ghonta.news৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরি

লোহাগাড়ায় কৃষি জমির মাটি কাটায় এক্সেভেটর ও ডাম্প ট্রাক জব্দ, জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ । ১১:০৮ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক্সেভেটর ও ডাম্প ট্রাক জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি হাবিলাশ পুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। পরে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সেভেটর ও ১টি ডাম্প ট্রাক জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারামতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন