২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মে ২০২২ www.24ghonta.news৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৭ শাওয়াল ১৪৪৩ হিজরি

বাজেট অধিবেশন ৫ জুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মে, ২০২২ । ৬:৩২ সন্ধ্যা

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসবে আগামী ৫ জুন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। আর আগামী ৯ জুন বাজেট পেশ করা হবে।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন