২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মে ২০২২ www.24ghonta.news৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরি

দুর্ঘটনার কবলে গমের জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ । ১১:৩৩ সকাল

গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুরের রামগতি এলাকায় মেঘনা নদীতে একটি লাইটার জাহাজ দুর্ঘটনায় পড়েছে। নদীর নিচে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।

জাহাজটি পানির নিচে থাকা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর জাহাজটি কাছের একটি খালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ সেলিম বলেন, জাহাজের নাবিকেরা নিরাপদে আছেন। মালিকপক্ষ দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে গম খালাস করে আরেকটি জাহাজে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানিয়েছে, বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে পণ্য নিয়ে এটি ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। জাহাজে ১৬০০ টন গম ছিল বলে জানা গেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন