পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট চন্দ্রকলা ব্রীজের পশ্চিম পার্শ্বের রাস্তা থেকে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে ব্রীজের পশ্চিম পার্শ্বে মুকুটনাইট ও পাচুরিয়া যাওয়ার পাকা রাস্তার উত্তর পাশের খালি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, অস্ত্র উদ্ধার অভিযানের খবর আগে থেকে জানতে পেরে অস্ত্র ব্যবসায়িরা পালিয়ে যাওয়াতে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দেশীয় তৈরি বন্দুক ও একটি এলজি ও ৪ রাউন্ড গুলি।
পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. খালেদ ২৪ ঘন্টা ডট নিউজকে অস্ত্র উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, এসব অস্ত্রের প্রকৃত মালিকদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ । ২:২০ দুপুর