২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মে ২০২২ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

দুইটি কিডনিই বিকল, বাঁচতে চায় সীতকুণ্ডের নুরের ছাপা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ১:০৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মোঃ নুরের ছাপা ৪০। দুইটি কিডনি একেবারে বিকল। মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত নুরের ছাপা বাঁচতে চায়। কিন্তু চিকিৎসা খরচ চালানোর মতো অবস্থা তার পরিবারের নেই।

উপজেলার মহনগর গ্রামের মুহুরী বাড়ির চোকধন মিয়ার পুত্র নুরের ছাপা একটি বেসরকারী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। তিনি বাংলাদেশ মেডিকেলের ডা. রেজাউলুর রহমানের তত্ত্বাবধানে নিয়মিত ডায়ালাইসিসসহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

চিকিৎসকেরা বলছেন, দ্রুত কিডনি ট্রান্সপারেন্ট না করানো গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। তিন মেয়ে, স্ত্রী নিয়ে তার সংসার। পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধসহ প্রতি সপ্তাহে ডায়ালোসিসের জন্য প্রয়োজন হয় বহু টাকার। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন সম্ভব হচ্ছে না।

নুরের ছাপাকে বাঁচতে তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।

সাহায্যের জন্য প্রয়োজনে যোগাযোগ (বিকাশ- 01815810015) জিসাব নং: 4197101022108 (পূবালী ব্যাংক লিঃ, সীতাকুণ্ড শাখা, চট্টগ্রাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন