২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মে ২০২২ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

শিগগির ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ১১:৩২ সকাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগির আবারও চালু হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। এর আগে করোনার কারণে পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল।

আগামী ১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রী ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন। এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন