২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মে ২০২২ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

রাজধানীর বাজারে সবজির দাম চড়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ৩:১২ বিকাল

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। এর মধ্যে তিন ধরনের সবজির কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজারে ঘুরে দেখা গেছে, বেগুনের কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা পেঁপের কেজি ৭০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা ও টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

অপরদিকে, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আকরাম বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়তি। এ কারণে সবজির বাজারে দাম বেড়েছে। আগামীতে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’

মাংসের বাজার

রাজধানীর বেশ কয়েকটি বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে ও খাসি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকা দরে। এ ছাড়া, ব্রয়লার মুরগি ১৬৫ টাকা ও সোনালী মুরগির কেজি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার

রুই ও কাতলা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায় (দেশি ও চাষ)। এক কেজির ইলিশ এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকা, তেলাপিয়া ও পাঙাশ ১৮০ টাকা, শিং ৪৬০ টাকা, শোল ৬০০ টাকা এবং কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকায়। এ ছাড়া পাবদা মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন