২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মে ২০২২ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন পিইউও আবু তালেব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ১১:২৭ রাত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো. আবু তালেব তৃতীয় বারের মত চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হওয়ার গৌবর অর্জন করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাঁকে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক ঘোষণা করে। তিনি হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুর এর জ্যেষ্ঠ পুত্র।

উত্তর চট্টলার সুনামধন্য হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পিইউও মো. আবু তালেব তাঁর এমন শ্রেষ্ঠত্বের জন্য সর্বমহল যে সহযোগিতা করেছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিগত ২০১৬ সালের ২৯ মে তিনি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদানের পর ২০১৭ সালে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

তিনি উক্ত কলেজে অধ্যাপনা ও বিএনসিসি’র পাশাপাশি সাংবাদিকতায়ও বেশ সুনাম অর্জন করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক যুগান্তর ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকায় হাটহাজারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, বিগত ২০১৬ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় বারের মত হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে পিইউও মো. আবু তালেব হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন