২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

কিডনি বিকল নুরের ছাপার চিকিৎসায় সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র ৭০ হাজার টাকা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৮:৩০ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মোঃ নুরের ছাপা (৪০)। দুইটি কিডনি একেবারে বিকল। মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত নুরের ছাপাকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে চিকিৎসার জন্যে ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলার মহনগর গ্রামের মুহুরী বাড়ির চোকধন মিয়ার পুত্র নুরের ছাপা পূবালী ব্যাংক লি.এর স্বল্প আয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী। তার কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২২ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্য প্রায় ১৭ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। প্রয়োজন আরো ৫লক্ষ টাকা।

আগামী সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করার কথা রয়েছে। শুক্রবার সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে নুরের ছাপার হাতে ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মীর্জা মো.আকবর আলী চৌধুরী খোকন, উপদেষ্টা লায়ন নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি শিল্পপতি ইনামুল আজিজ চৌধুরী লিটন,সাবেক সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ,আজীবন সদস্য ডা,মানিক লাল দাশ গুপ্ত ও মো.শাহজাহান।

নুরের ছাপাকে বাঁচাতে বিত্তবান ও মানবিক মানুষদেন এগিয়ে আহবান জানিয়েছে নুরের ছাপার পরিবার। সঞ্চয়ী হিসাব নংঃ ৪১৯৭১০১০২২১০৮ পূবালী ব্যাংক লি.সীতাকুণ্ড শাখা, চট্টগ্রাম। বিকাশ- 01815-810015 (পারসোনাল)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন