‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ২০২২ সালের এখন পর্যন্ত সবচেয়ে সফল সিনেমা–ব্যবসা এবং দর্শকপ্রিয়তা দুদিক থেকেই। এরই মধ্যে এ সিনেমার প্রযোজনা সংস্থা ‘হম্বল ফিল্মস’ তাদের পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছে। সিনেমার নাম ‘বাঘিরা’। থ্রিলার ঘরানার এ সিনেমার সঙ্গে যুক্ত থাকবেন প্রশান্ত নীল।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার রেশ কাটতে না কাটতেই ২০ মে নতুন সিনেমা নির্মাণের উদ্বোধন সারলেন পরিচালক প্রশান্ত। এ সিনেমায় ফের প্রশান্তের পরিচালনায় কাজ করবেন শ্রী মুরলী। তবে এ সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন প্রশান্ত নিজেই। আর এর পরিচালনায় থাকবেন ডা. সুরি।
তবে সিনেমায় কারা অভিনয় করবেন সে ব্যাপারে এখনো বিস্তারিত জানানো হয়নি। কর্ণাটক ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হবে। এ ছাড়া বেঙ্গালুরুর শহরতলি ও মাইসোরে শুটিং হবে।
তা ছাড়া ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র প্যান-ইন্ডিয়া সাফল্যের পর ‘হম্বল ফিল্মস’ এমন প্রজেক্ট তৈরির দিকে মনোনিবেশ করছে, যা জাতীয় স্তরে মুক্তি পেতে পারে। প্রভাস অভিনীত তাদের আসন্ন সিনেমা ‘সালার’ও ৫টি ভাষায় মুক্তি পাবে। ‘বাঘিরা’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ১২:৫৯ দুপুর