২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

৪ কোটির গাড়ি কিনলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ১:২৮ দুপুর

অ্যাকশন থ্রিলারে হতাশ করেছেন বলিউডের ‘বিতর্কের রানি’খ্যাত কঙ্গনা রনৌত। গতকাল (২০ মে) মুক্তি পাওয়া তাঁর ‘ধাকাড়’ সিনেমা মুক্তির দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিনেমা সুপারফ্লপ হলেও ‘ধাকাড়’ প্রিমিয়ারের দিনে কঙ্গনা নতুন গাড়ি কিনেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, ‘ধাকাড়’ প্রিমিয়ারে অনুষ্ঠান হোস্ট করা কঙ্গনা একই অনুষ্ঠানে নিজের নতুন কেনা গাড়ি উন্মোচন করেছেন। মার্সিডিস মেব্যাচ এস৬৮০ মডেলের সেই গাড়ির ভারতীয় বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকার বেশি।

আয়োজনে উপস্থিত ছিলেন কঙ্গনার বাবা-মা, বোন রঙ্গোলি ও তাঁর স্বামী অজয় এবং তাঁদের ছেলে পৃথ্বীরাজ, ভাই অক্ষত রনৌত এবং ভগ্নিপতি রিতু সাংওয়ান।

বলিউড হাঙ্গামার খবর, কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’ বক্স অফিসে খুবই খারাপ সংগ্রহ করেছে। বাণিজ্য বিশ্লেষকেরা আশা করেছিলেন মুক্তির দিন এ সিনেমা অন্তত ৪ কোটি রুপি সংগ্রহ করবে। তবে সংগ্রহ করেছে মাত্র ১.২৫ কোটি রুপি। ‘ধাকাড়’ পরিচালনা করেছেন রজনীশ ঘাই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন