২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

গাজীপুরে ট্রেনে পিকআপ সংঘর্ষে নিহত ৩ যাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ২:০৭ দুপুর

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত একটি রেল গেটে তালভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের তিন যাত্রী নিহত হয়েছেন।

হয়েছেন।গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের কাছে নলছাটা এলাকায় ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জান যায়নি।

ঘটনাস্থলেই পিকআপের তিন আরোহী মারা যান।

রেলওয়েল ভৈরব থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, সকাল ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় অরক্ষিত রেল গেটে তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের সংঘর্ষ হয়।

এসময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে গিয়ে ছিটকে পড়ে এবং পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়ে রেলওয়ে পুলিশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন