২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

বয়ফ্রেন্ড এসাপের সন্তানের মা হলেন রিহানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৩:০৩ বিকাল

বয়ফ্রেন্ড এসাপ রকির সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। গেল ১৪ মে লস অ্যাঞ্জেলেসে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই তারকা। মার্কিন সাময়িকী পেজ সিক্স এক ঘনিষ্ঠ সূত্রে এই খবর প্রকাশ করলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে মার্কিন একাধিক সাময়িকী জানাচ্ছে, এই দম্পতি লস অ্যাঞ্জেলেসে সন্তানকে নিয়ে বাড়িতে রয়েছেন। রিহানা ভালো আছেন। বাবা-মা হতে পেরে তাঁরা খুবই উচ্ছ্বসিত। রিহানা ইতোমধ্যে একজন চমৎকার মায়ের দায়িত্ব পালন করছেন।

এরই মধ্যে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছেন নতুন মাকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে নিউইয়র্ক সিটির রাস্তায় দেখা মিলেছিল রিহানার। আর সেই ছবিতে রিহানার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। খোলামেলা পোশাকে নিজের বেবি বাম্প সামনে এনেছিলেন রিহানা, শক্ত করে ধরা ছিল প্রেমিকের হাত। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন