২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৩:১৫ বিকাল

চট্টগ্রামে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পুলিশ ভ্যানে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩)।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বলেন, উত্তর কাট্টলীর মাঠে প্যারেড শেষে আসার পথে পুলিশ ভ্যানে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন