২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মে ২০২২ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৩ হিজরি

ইপসা-সীতাকুণ্ড প্রেস ক্লাব উন্নয়নমুলক প্রতিবেদনের জন্যে সেরা সাংবাদিকতার পুরস্কার পেলেন দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৮:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড ইপসা-সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২১’ পেলেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সীতাকুণ্ড কামরুল ইসলাম দুলু। ২০২১ সালে উন্নয়নমুলক সংবাদের প্রেক্ষিতে তিনি সেরা প্রতিবেদক হিসেবে এ লাভ করেন। এ ছাড়া আরো ২ সাংবাদিক বিভিন্ন বিষয়ে এ পুরস্কার লাভ করেন।

শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠানে এনজিও সংস্থা ইপসা এ পুরস্কার তুলে দেয়। এতে পরিবেশ বিষয়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মা সাকিল। সৃজনশীল ক্যাটাগরীতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম সাংবাদিকদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও ১০ হাজার টাকা করে সম্মানি তুলে দেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা উপজেলা ভিত্তিক দেশের প্রথম। এতে সাংবাদিকদের মধ্যে ভালো প্রতিবেদন করার আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন