২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মে ২০২২ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে অটোরিকশা উদ্ধার, চোর গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মে, ২০২২ । ১২:৪৪ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে এমফিকার রিয়াজ(২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে শনিবার (২১ মে) একটি সিএনজি চালিত অটো-রিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক কফিল উদ্দিন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৯ মে) উপজেলার গোমদন্ডী ফুলতল থেকে সাইফুলের মালিকানাধীন একটি সবুজ রঙয়ের অটোরিকশা চুরি যায়। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার বরুমছড়া রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে এমফিকার রিয়াজকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে সাইফুলের চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এমফিকার রিয়াজ আন্ত:জেলা গাড়ি চোর চক্রের সদস্য বলে জানা গেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের পর রিয়াজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

এমফিকার রিয়াজ বাঁশখালী উপজেলার কাতারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগমারা গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ীর আবুল মনছুরের ছেলে। সে কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট জামতল পুলিশবিট এলাকার সাইমনের ভাড়াঘরে থাকেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন