২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মে ২০২২ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৩ হিজরি

পোল্ট্রি খাদ্যের দোকানে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মে, ২০২২ । ১২:৫৩ দুপুর

নগীরর আকবরশাহ এলাকায় পোল্ট্রি খাদ্যের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত নেই। এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আজ ২২ মে, রোববার সকালে সিটি গেট সংলগ্ন জাবেদ স্টিল মিলের পাশের দোকানে আগুন লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুই স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন