২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মে ২০২২ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৩ হিজরি

শিক্ষকের মারের চোটে হাসপাতালে শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মে, ২০২২ । ৩:২৯ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ শিক্ষকের মারের চোটে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক শিক্ষার্থী। রবিবার (২২ মে) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিক্ষার্থী জানান, পাঠ চলাকালীন সময়ে অমনোযোগী থাকার অযুহাতে শিক্ষক সাইফ হোসাইন বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসাপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘‘পাঠ চলাকালীন সময়ে শ্রেণি কক্ষের পেছনের বেঞ্চে বসা সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিলো। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায় ‘আমি হাসাহাসি করলে আপনার কি সমস্যা।’ তাই মেরেছি।’’

এ ঘটনায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন