চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর অনুর্ধ ১৭ এর উত্তেজনাপূর্ণ ফাইনালে পূর্বগুজরা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিকদাইর ইউনিয়ন একাদশ। ২২ মে রবিবার বিকালে রাউজান সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, উপজেলা আওয়ামীগৈর সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান, সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে প্রমুখ।প্রধান অতিথি সাংসদ ফজলে করিম চৌধুরী অন্যান্য অতিথিদের নিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন।ফাইনালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রাউজান কলেজ মাঠের গ্যালারীসহ চতুর্পাশ্ব পরিপূর্ণ হয়ে যায়। এ সময় আক্রমণ পাল্টা আক্রমনে ফাইনাল খেলা জমে উঠে। দুই দলের সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।খেলা শেষে চ্যাাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন সাংসদ ফজলে করিম চৌধুরী।ফাইনালে সেরা গোলদাতা নির্বাচিত হন বিজয়ী দলের মো. মারুফ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. নাঈম। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়ন একাদশের মো. বাদশা। খেলা পরিচালনা করেন মো. সেলিম উদ্দিন ও আরমান শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মে, ২০২২ । ৮:৩৩ রাত