২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ মে ২০২২ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৩ হিজরি

আদালতে আত্মসমর্পণ করলেন ওসি প্রদীপের স্ত্রী,জামিন না মঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মে, ২০২২ । ১:০৫ দুপুর

অবৈধ সম্পদের মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার তিনি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের করা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ বর্তমানে কারাগারে আছেন। তার স্ত্রী এতদিন পলাতক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন