২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ মে ২০২২ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৩ হিজরি

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ বাবা-ছেলে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মে, ২০২২ । ২:২২ দুপুর

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ সদস্যেরা। বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যেরা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—সাদিপুর গ্রামের মো. শাহ জামাল (৫৫) ও তাঁর ছেলে সোহেল আহমেদ (৩০)। তাঁরা অস্ত্র ব্যবসায়ী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা গোপন সূত্রে খবর পাই, অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ শাহ জামালের বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে জামাল ও তাঁর ছেলে সোহেলকে আটক করা হয়।’

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে জামাল ও তাঁর ছেলে সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন