দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে একরাত থাকার পর আজ ২৩ মে, সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল ৯টায় অ্যাম্বুলেন্সে করে হাজী সেলিমকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত। হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল রোববার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগরে পাঠানো হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মে, ২০২২ । ৪:২৯ বিকাল