কক্সবাজারে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ । ১২:৪২ দুপুর