২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ মে ২০২২ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরি

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ । ৩:৫৫ বিকাল

আগামী ২৫ জুন শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণভবনে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ প্রধানমন্ত্রীর কাছে যাই। তিনি দুটি সামারি করেন। এর একটি হলো—উদ্বোধনের তারিখ, সেটি ২৫ জুন সকাল ১০টায়। আরেকটি হলো—পদ্মা সেতুর নাম। সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা নদীর নামেই রাখা হবে সেতুটির নাম।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন