২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ মে ২০২২ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরি

কক্সবাজার মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ । ৬:৪৫ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে, তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসুদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি মিঠার দোকান এলাকার ঝুকিপূর্ণ বাঁকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহণের একটি বাস ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কমপক্ষে ১০জন আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মকসুদ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হবে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন