২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ মে ২০২২ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি

চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস যুবকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মে, ২০২২ । ১২:৪৬ দুপুর

চুয়াডাঙ্গা পৌর এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলায়মান (২৪) নামে এক যুবক ফাঁস নিয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) রাত ২টার দিকে পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন।

তিন ভাইয়ের মধ্যে রাব্বি সবার ছোট।

পরিবারের সদস্যরা জানান, রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী ফোন করে জানায় রাব্বি ফাঁস দিয়েছে, তাড়াতাড়ি তার ঘরে যান। গিয়ে দেখি দরজা বন্ধ, প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করেন রাব্বি, জানান তারা।

স্থানীয়রা জানায়, রাব্বি খুব ধার্মিক প্রকৃতির ছেলে ছিল। সপ্তাহে দুদিন রোজা রাখত। মঙ্গলবারও রোজা রেখেছিল সে। আগে কখনো শুনিনি কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত ২টার দিকে ফজলে রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ভিডিও কলে কথা বলার সময় এক যুবক ফাঁস নিয়েছে বিষয়টি জানার পর ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন