২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ মে ২০২২ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরি

১০০ কোটির ক্লাবে তামিল সিনেমা ‘ডন’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মে, ২০২২ । ৫:৫৫ সন্ধ্যা

ব্যাক টু ব্যাক হিট সিনেমা উপহার দিলেন তামিল তারকা শিবকার্তিকেয়। এই অভিনেতার সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডন’ সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, শিবকার্তিকেয়র ক্যারিয়ারে মুক্তির দিনে সর্বোচ্চ সংগ্রহ করা সিনেমা ‘ডন’; আর ‘ডক্টর’ সিনেমার পর ১০০ কোটির ক্লাবে যাওয়া দ্বিতীয় সিনেমা এটি।

‘ডন’ সিনেমায় শিবকার্তিকেয়র বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা অরুল মোহন। এর আগে তাঁরা ‘ডক্টর’ সিনেমায় কাজ করেছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সূরি। সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সিনেমাটির দুটি গান ইউটিউবে হিট হয়েছে। গানের কথা লিখেছেন শিবকার্তিকেয় নিজে।

‘ডন’ পরিচালনা করেছেন সিবি চক্রবর্তী। এটি তাঁর প্রথম সিনেমা। প্রযোজনা করেছে এসকে প্রডাকশনস ও লাইকা প্রডাকশনস।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন