২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মে ২০২২ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

ঢাবির কার্জন হলের সামনে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

ঢাবি,ছাত্রলীগ,ছাত্রদল, সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ । ২:৫৭ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃস্পতিবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা যায়।

তবে কিছু সময় পর ছাত্রলীগের ধাওয়া খেয়ে পেছনে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা। আর দোয়েল চত্বর থেকে হাইকোর্টের সামনের সড়ক পর্যন্ত এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সড়কে মহড়া দেওয়া শুরু করেন।

সরেজমিন দেখা যায়, তারা টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে। প্রত্যেক দলে নেতৃত্ব দিচ্ছেন হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল।

এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রদলের বেশ কিছু নেতকার্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন