২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মে ২০২২ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে দুইলাখ টাকা জরিমানা গুনে ফেরত পেলেন জব্দকৃত স্কেভেটর

সীতাকুণ্ডে,জরিমানা,স্কেভেটর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ । ৪:০৪ বিকাল

ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে অবৈধভাবে পাহাড় কাটার সময় জব্দকৃত তিন স্কেভেটর দু’লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন জনৈক মোহাম্মদ আলী নামের ঔই পাহাড়খোর।

আজ (২৬ মে) বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তার দপ্তরে এক শুনানীতে এ জরিমানা করেন। মোঃ আলী চট্টগ্রামের পাঁচলাইশ বায়েজিদ বার্মা কলোনীর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র।

গত ১৮ মে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড়ে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। সেসময় দুটি স্কেভেটর ও একটি বুলডোজার মেশিন জব্দ করা হয়।

অভিযানের খবরে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় সেদিন তাৎক্ষণিক কাউকে আইনের আওতায় আনা যায়নি।

৮ দিন পর পাহাড় কাটার দায় স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) র কার্যালয়ে হাজির হলে মোঃ আলী নামে ওই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (১) এর ৬ (খ) ও ১৫ এর ৫ বিধি মতে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন