২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪১ হিজরি

মৎস্যজীবী লীগের নেতৃত্বে সাইদুর-আজগর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ । ২:৩০ দুপুর

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ আজগর লস্কর।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০০৪ সালের ২২ মে যাত্রা শুরু করা সংগঠনটি এ পর্যন্ত চারবার সম্মেলন করলেও এসবেরও কোনও স্বীকৃতি ছিল না। তবে এবার আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতেই সংগঠনটির সম্মেলনের কথা জানানো হয়। এর অংশ হিসেবে আজকের সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মৎস্যজীবী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। পরে ২০১৭ সালে জরুরি সম্মেলন হওয়ার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। তবে সেই সম্মেলন না হওয়ায় জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ কমিটিই আহ্বায়ক কমিটিতে রূপ নেয়। সেই কমিটির তত্ত্বাবধানেই এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন